আফগানিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন, নতুন অধিনায়ক নবি

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ২০:০২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:০২

গত মাসে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন রশিদ খান। তার জায়গায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবি। আফগানদের বিশ্বকাপ দলেও এসেছে পরিবর্তন। রিজার্ভ খেলোয়াড় যেমন ১৫ জনের মূল দলে সুযোগ পেয়েছেন, অন্যদিকে গোটা স্কোয়াড থেকেও বাদ পড়ার ঘটনা রয়েছে। সংশোধিত এই দল নিয়েই বিশ্বকাপ অভিযানে নামতে যাচ্ছে আফগানিস্তান।

গত মাসে ১৮ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ওই দলের মূল স্কোয়াডে ছিলেন শরাফউদ্দিন আশরাফ ও দৌলত জাদরান। এই দুজনের জায়গা হয়েছে এখন রিজার্ভ দলে। অন্যদিকে মূল স্কোয়াডে থাকা শাপুর জাদরান ও কাইস আহমদ তো বিশ্বকাপেই যেতে পারছেন না। কোনও দলেই নেই তারা!

গত মাসে ঘোষিত স্কোয়াডের রিজার্ভ দলে থাকা ফরিদ আহমেদ এখন ১৫ সদস্যের মূল দলে। অন্যদিকে রিজার্ভে থাকা আফসার জাজাইয়ের জায়গা হয়নি কোনও ক্যাটাগরিতে। অলরাউন্ডার সামিউল্লাহ শিনওয়ারি ও ২১ বছর বয়সী পেসার ফজল হক ফারুকী রয়েছেন রিজার্ভে।

অধিনায়ক নবির নেতৃত্বে নতুন ঘোষিত ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড বিশ্বকাপ অভিযানে নামার অপেক্ষায়। নবি ২০১৩ থেকে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন আফগানদের। আবারও তার কাঁধে নেতৃত্বের ভার। আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৫ অক্টোবর, সুপার-১২ রাউন্ড দিয়ে।

আফগানিস্তানের চূড়ান্ত দল: মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), হাশমতউল্লাহ শহিদি, আজগর আফগান, গুলবাদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমেদ, নাভিদ উল হক।

রিজার্ভ খেলোয়াড়: শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকী।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী