প্লাস্টিক বর্জ্য থেকে সাকিব-মুশফিকদের বিশ্বকাপ জার্সি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ২০:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:৪৭

চার-ছক্কার ধুম-ধারাক্কা ক্রিকেটের পর্দা উঠছে ক’দিন বাদেই। ইতোমধ্যে কুড়ি ওভারের বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা তৈরি হয়ে গেছে। তাতে আরও রঙ ছড়াতে সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে উন্মোচন হয়ে গেলো সাকিব-মুশফিকদের বিশ্বকাপ জার্সি।

প্লাস্টিক বর্জ্য থেকে এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে। মূলত বাংলাদেশের জার্সির সামনের অংশ তৈরিতে যে সুতো ব্যবহার হয়েছে, সেটি রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক নামে পরিচিত। সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফেব্রিক থেকে। এতে বাতাস আসা-যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি প্রস্তুত করা হয়েছে। 

বিশ্বকাপের দামামা বাজতেই সবার মুখে মুখে আলোচনা বিশ্বকাপ জার্সি নিয়ে। লাল-সবুজদের জার্সি কেমন হচ্ছে, কালার কম্বিনেশন কেমন হচ্ছে, সবকিছুই ছিল ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জার্সি দেখে অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বকাপের জার্সি এটাই। সোমবার আনুষ্ঠানিকভাবে সেই জার্সি উন্মোচিত হওয়ার পর অপেক্ষা ঘুচলো ক্রিকেটপ্রেমীদের। যদিও ক্রিকেটারদের অনুপস্থিতিতেই হয়েছে এই আয়োজন। কেননা, মুশফিক-সাকিবরা এখন বিশ্বকাপ ভেন্যুতে।

বাংলাদেশের জার্সি তৈরি করে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠানটি এবারও বিশেষ জার্সি নিয়ে এসেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সিটি হচ্ছে রেট্রো (যে জার্সি আগে একবার পরা হয়েছে)। ২০০৪-২০০৫ সালের জার্সি থেকে আইডিয়া নিয়ে এটি বানানো, তবে হুবহু নয়। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য দুই ধরনের জার্সি তৈরি করা হয়েছে। একটাতে লাল এবং অন্যটিতে প্রাধান্য দেওয়া হয়েছে সবুজ রঙ।

এবারও বাংলাদেশের রেপ্লিকা জার্সি বিক্রি করার স্বত্ব পেয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটিই তৈরি করে আসছে জাতীয় দলের জার্সি। আড়ংয়ের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা জার্সি কেনার সুযোগ পাবেন।

জার্সির বিক্রির স্বত্ব পেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের জার্সি বিক্রির স্বত্ব পেয়ে আড়ং পরিবারের সদস্য হিসেবে গর্ববোধ করছি। আমাদের জন্য এই অনুভূতি অসাধারণ। জাতীয় দলের জার্সি বিক্রি থেকে আয় হলে ব্র্যাকের উন্নয়নে ব্যয় হবে। বাংলাদেশের জাতীয় দলের জন্য শুভ কামনা।’

বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ‘আমরা যখন ক্রিকেট খেলতাম, তখন কোচরা আমাদের ব্যাট ও বল নিয়েই চিন্তা করতে বলতেন। বর্তমান ক্রিকেটে ফুড যেমন গুরুত্বপূর্ণ, জার্সিও তেমন। যত স্বস্তিদায়ক জার্সি পাওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। হাজার হাজার ফোন পাই জার্সির জন্য। এখন আমাদের ফোন করলে বলতে পারবো আড়ংয়ে জার্সি পাওয়া যাচ্ছে।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের