আইপিএলে স্পট ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত অজিত চান্ডিলাকে আজীবন নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাশাপাশি হিকেন শাহকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি আজ এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার অজিত ও হিকেনের ভাগ্য নির্ধারিত করেছে বোর্ডের তিন সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটি। বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের নেতৃত্বে তিন সদস্যের কমিটির অপর দুজন হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিরঞ্জন শাহ।
আইপিএল ফিক্সিংকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল চান্ডিলার বিরুদ্ধে। অন্যদিকে, প্রথম শ্রেণির ক্রিকেটে এক ক্রিকেটারের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে হিকেনের বিরুদ্ধ। শেষ পর্যন্ত তাদের নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নিল প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও নিরঞ্জন শাহকে নিয়ে গঠিত বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি।
/এমআর/








