বাদ পড়া অজি ব্যাটসম্যান গড়লেন ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ১৪:৫৪আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৪:৫৪

দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নেই ট্রাভিস হেড। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়া দলে আর বিবেচিত হননি। কিন্তু দলে নিজের অবস্থানটা পাকা করতে এবার ইতিহাসই গড়লেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বামহাতি এই ব্যাটসম্যান! প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।  

সার্বিকভাবে লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয়ব্যক্তি হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন হেড। তার সঙ্গে রয়েছেন রোহিত শর্মা। ওয়ানডেতে যার ডাবলের সংখ্যা তিনটি! রয়েছেন ইংল্যান্ডের আলি ব্রাউনও।

লিস্ট ‘এ’ ক্রিকেটের আগের দ্রুততম ডাবলটিও হেডের করা। ২০১৫ সালে মার্শ কাপে তার আগের স্কোরটি ছিল ২০২। তখন ডাবল সেঞ্চুরি পূরণ করেন ১১৭ বলে। বুধবার সেই রেকর্ড ছাড়িয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ১১৪ বলে।

২৭ বছর বয়সী এই ক্রিকেটারের ডাবল সেঞ্চুরিটি ছিল পুরোপুরি বিধ্বংসী। ঘরোয়া একদিনের টুর্নামেন্ট মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ ওভারে ক্রিজে নেমেছিলেন। এর পর জ্যাক ওয়েদারাল্ড ও অধিনায়ক ট্রাভিস হেড মিলেই স্কোরের মূল ভিত গড়েন। জ্যাক ১০৩ বলে ৯৭ রানে ফিরলেও ১২৭ বলে ২৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন হেড। তাতে ছিল ২৮টি চার ও ৮টি ছয়ের মার! দ্রুততম ডাবল হাঁকাতে প্রথম সেঞ্চুরি ছুতে লাগে তার ৬৫টি বল। পরের একশো করেন ৪৯ বলে।  

তিনি যখন ফেরেন, তখনই দলটির স্কোর ছিল ৪৬.৪ ওভারে ৫ উইকেটে ৩৮৩ রান। তার বিদায়ের পর ৮ উইকেটে ৩৯১ রান করতে পারে সাউথ অস্ট্রেলিয়া।

/এফআইআর/            
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম