মোস্তাফিজ-শরিফুলদের রীতিমতো শাসন করলো আইরিশরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৪:৪৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৪:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে নামার আগে বাংলাদেশের দুশ্চিন্তার মেঘ কাটছেই না। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচেও বোলাররা সুবিধা করতে পারেননি। মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলাম-নাসুম আহমেদদের রীতিমতো শাসন করেছেন আইরিশ ব্যাটাররা। তাদের ওপর ছড়ি ঘুরিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করেছে আয়ারল্যান্ড।

আবুধাবির ওয়ার্ম-আপ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় আইরিশরা। শুরুতে বল হাতে তুলে নেওয়া তাসকিন আহমেদ সফল। ডানহাতি পেসার ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার ওপেনিং সঙ্গী শেখ মেহেদী হাসানও দারুণ বল করেছেন। কোনও উইকেট না পেলেও ৩ ওভারে তার খরচ ১৫ রান।

কিন্তু মোটেও ‍সুবিধা করতে পারেননি নাসুম, মোস্তাফিজ ও শরিফুল। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজ ও শরিফুল ওভারপ্রতি খরচ করেছেন ১০-এর ওপরে! এই সংযুক্ত আরব আমিরাতে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে দারুণ সময় কাটালেও বাংলাদেশের ওয়ার্ম-আপ ম্যাচে ব্যর্থ মোস্তাফিজ। উইকেট তো পানইনি, উল্টো ৪ ওভারে খরচ করেছেন ৪০ রান।

অন্যদিকে শরিফুল ৪ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য। নাসুমের ওপর দিয়েও ঝড় বইয়ে দিয়েছেন আইরিশ ব্যাটাররা। বাঁহাতি স্পিনার ৩ ওভারে ৩৩ রান দিয়ে পেযেছে ১ উইকেট। আর সৌম্য সরকার ২ ওভার বল করে উইকেট না পেলেও বেঁধে রেখেছিলেন ব্যাটারদের, দিয়েছেন ১৩ রান।

বাংলাদেশের বোলারদের ওপর সবচেয়ে বড় ঝড় বইয়ে দিয়েছেন গ্যারেথ ডেলানি। তিনে নেমে আইরিশ ব্যাটার খেলেছেন হার না মানা ঝড়ো ৮৮ রানের ইনিংস। ৫০ বলের দুর্দান্ত ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারি ও ৮ ছক্কায়। এর আগে ওপেনিংয়ে পল স্টার্লিং ১৬ বলে ৫ বাউন্ডারিতে ২২ রান করে নাসুমের বলে বোল্ড হয়ে যান। আরেক ওপেনার অ্যান্ড্রু বারবার্লি ২২ বলে ২৫ রান করে বোল্ড তাসকিনের বলে। এই পেসারের অন্য শিকার জর্জ ডকরেল (৯)। আর হ্যারি হেক্টর ২৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম