মুশফিক-মুস্তাফিজের অনুপস্থিতি কাজে লাগাতে চান হোয়াটমোর

খুলনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৬, ১৮:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৮:২৮

বাংলাদেশ দলে মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি বাংলাদেশ কিছুটা দুর্বল থাকবে। আর জিম্বাবুয়ে এ সুযোগকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন দলটির কোচ ডেভ হোয়াটমোর।  ডেভ

সোমবার দুপুরে খুলনার শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, মুশফিক-মুস্তাফিজ না থাকায় বাংলাদেশ কিছুটা দুর্বল থাকবে। আমরা সেভাবেই দলকে সাজাচ্ছি। আগামী দু ম্যাচে ভাল করে খেলায় ফিরতে চাই। 

হোয়াটমোর বলেন, আমার ছেলেরা ভাল খেলে। কিন্তু সঠিক জুটি গড়তে পারছে না। কম্বিনেশন না হলে দলকে লক্ষ্যে নেওয়া কষ্টকর। আমরা নতুনভাবে ছক কষছি। যাতে আগামী দু ম্যাচে প্রধান্য বিস্তার করতে পারি। 

তিনি বলেন, বাংলাদেশ এখন শক্তিশালী দল। দু ম্যাচ জিতে ওরা আরও আত্মবিশ্বাসী। আমার ছেলেরা হারের ফলে বিধ্বস্ত হলেও ঘুরে দাঁড়াতে সচেষ্ট। বাংলাদেশ দলে নতুন মুখ আসছে। এ সুযোগকেই আমরা কাজে লাগাতে চাই। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। পরিকল্পনামত খেলা হলে আমরা ম্যাচে ফিরতে সক্ষম হব। 

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান