ওমানে বিশ্বকাপে নামছে বাংলাদেশ, দেশে বসে থাকছেন না মুমিনুল-শান্তরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৮:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:১৮

মরুর বুকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো বলে! আগামীকাল (রবিবার) ওমানে শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। বিশ্বকাপের দামামার মাঝে বসে থাকছেন না বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররা। বিশেষ করে টেস্ট দলের মুমিনুল হক-নাজমুল হোসেন শান্তদের নতুন অভিযান আগামীকালই শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের লংগার ভার্সন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের তিন ভেন্যুর চারটি মাঠে হবে এবারের লিগ।

চলতি বছর ২২ মার্চ শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে দুই রাউন্ড শেষেই বন্ধ হয়ে যায় খেলা। তবে এবার নতুন করেই শুরু হচ্ছে লিগ।

দুই স্তরের প্রতিযোগিতায় ছয়টি রাউন্ড মাঠে গড়াবে। একই দিনে হবে চারটি করে ম্যাচ। প্রথম স্তরে খেলবে ঢাকা, খুলনা, রংপুর ও সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরে খেলবে ঢাকা মেট্রো, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগ।

১৭ অক্টোবর প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা ও সিলেটের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা খেলবে রংপুরের বিপক্ষে।   চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম স্বাগতিক চট্টগ্রাম খেলবে রাজশাহীর বিপক্ষে। কক্সবাজার আউটার স্টেডিয়ামে ঢাকা মেট্রো খেলবে বরিশালের বিপক্ষে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে