বঙ্গবন্ধু জাতীয় লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৯:১৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:১৩

মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা ১১বারের মতো জাতীয় লিগের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন। টুর্নামেন্টের অফিসিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন।’

ক্রিকেট দীর্ঘ সংস্করণে দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পর্দা উঠবে আগামীকাল (রবিবার)।

জাতীয় ক্রিকেট লিগে দুই স্তরে অংশ নিচ্ছে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের স্তরের অন্য তিন দলের মুখোমুখি হবে। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে প্রথম স্তরে উত্তীর্ণ হবে। আর প্রথম স্তরের পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল দ্বিতীয় স্তরে নেমে যাবে। চারটি ভেন্যুতে একযোগে শুরু হবে জাতীয় লিগের খেলা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম