টি-টোয়েন্টি বিশ্বকাপ

ওমান-পাপুয়া নিউগিনি যা, বাংলাদেশও তাই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ২০:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:৩৯

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। যার একটি আবার আয়ারল্যান্ডের কাছে। অথচ এই আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। আইরিশদের উড়িয়ে দেওয়ার পর স্কটিশ কোচ বাংলাদেশকে পাত্তা না দেওয়া সাহস দেখাতেই পারেন। সেটিই করলেন স্কটিশ কোচ শেন বার্জার।

আগামীকাল (রবিবার) পর্দা উঠবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। তাদের গ্রুপে আরও আছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি (পিএনজি)। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে সন্দেহাতীতভাবে বাংলাদেশকে ফেভারিট মানা হচ্ছে। যদিও স্কটল্যান্ডের কোচ বার্জার তা মনে করেন না।

বাংলাদেশ ম্যাচের আগের দিন একরকম হুমকিই দিয়ে রাখলেন স্কটিশ এই কোচ। অবশ্য এমন আত্মবিশ্বাসী হওয়ার কারণও আছে। টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের সঙ্গে একবারের মুখোমুখিতে হেরেছিল বাংলাদেশ। সেই জয় হয়তো স্কটিশ কোচকে আত্মবিশ্বাসী করে তুলছে, ‘আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারবো, এটা সহজ হিসাব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। যদি নিজেদের সেরাটা দিতে পারি, যেকোনও দলকে হারাতে পারি আমরা। হোক সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনি।’

বাংলাদেশকে বাকি দুই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে রাখতে নারাজ বার্জার। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আমরা জানি, সব দলই আমাদের বিপক্ষে জিততে তেড়ে আসবে। তবে আমরা তাদের সবার জন্যই সবচেয়ে বড় ম্যাচ হবো, আমরা প্রস্তুত।’

গত এক মাসের প্রস্তুতিতেই স্কটিশ কোচ নিজেদের এগিয়ে রাখছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে লড়াইয়ের আগে আমাদের দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। চাপটার সঙ্গে পরিচিত হয়েছি আমরা, জয়ের অভ্যাস গড়েছি। ভুলও করেছি, তবে গত এক মাসে সত্যিই ভালো ক্রিকেট খেলেছি আমরা।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম