টুর্নামেন্টের প্রথম ফিফটি পিএনজি অধিনায়কের 

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৮:১১আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:১১

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেছে পাপুয়া নিউ গিনি (পিএনজি)। প্রথম পর্বে (বি গ্রুপ) উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে আরও এক প্রথমে নাম জড়ালেন দলটির অধিনায়ক আসাদ ভালা। এবারের টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নিয়েছেন পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালা। 

টস হেরে ব্যাট করতে নামলেও আসাদ ভালো বলেছিলেন, শুরুতে ওমানকে চাপে ফেলতে চায় তারা। উল্টো স্বাগতিক ওমানই দুই ওভারে দুই উইকেট তুলে তাদের বিপদে ফেলে দিয়েছিল। পাপুয়া নিউ গিনি মূলত এর পর ছুটেছে আসাদ ভালা ও চার্লস আমিনির দ্রুত গতির ব্যাটিংয়ে। ৮১ রানের এই জুটি ভাঙে আমিনির রান আউটে। ২৬ বলে ৩৭ রানে ফিরেছেন আমিনি। তাতে ছিল ৪টি চার ও ১টি ছয়। আসাদ ভালা অবশ্য টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলেই সাজঘরে ফিরেছেন। পিএনজি অধিনায়ক ৪০ বলে ফিফটি তুলে নিয়েছেন। ভালা ৪৩ বলে করেন ৫৬ রান। তাতে ছিল ৪টি চার ও ৩ ছয়। এর পর আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। সেসে বাউয়ের ১৩ রানই ছিল সর্বোচ্চ। তারা ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১২৯ রান। 

প্রতিপক্ষকে আটকে রাখতে বড় ভূমিকা ছিল ওমান অধিনায়ক জিশান মাকসুদের। ২০ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন। দুটি করে নিয়েছেন বিলাল খান ও কলিমুল্লাহ। 
 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম