চুক্তির সঙ্গে বেতনও বাড়ছে ডমিঙ্গোর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৬:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬:৪০

রাসেল ডমিঙ্গোসহ জাতীয় দলের বর্তমান কোচিং স্টাফদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাদের মেয়াদ বাড়ানোর চিন্তা ছিল। শুধু মেয়াদই নয়, তাদের বেতনও বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ডমিঙ্গোর অধীনে সাফল্য বলতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ। এর বাইরে খুব একটা সাফল্য নেই বললেই চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে হারের পর ডমিঙ্গোকে নিয়ে সমালোচনা হয় খুব বেশি। সেটি ডালপালা মেলে নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার পর। গুঞ্জনও উঠে চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ! কিন্তু তখন তাকে বরখাস্ত না করে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার দিন নতুন করে প্রধান কোচসহ অন্য কোচিং স্টাফদের চুক্তি ও বেতন বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

প্রতি মাসে সাড়ে ১২ হাজার ডলার বেতন পান জাতীয় দলের এই কোচ। চলতি বছর থেকে আরও সাত হাজার ডলার বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে। সেটি হলে ডমিঙ্গোর বেতন হবে ২০ হাজার ডলার। অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে দল প্রথম পর্ব টপকাতে ব্যর্থ হলে, ডমিঙ্গোর সঙ্গে সম্পর্কে ছেদ পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না!

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম