সৌম্যকে ছাড়া বাংলাদেশের একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ২০:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:০৮

ঘরের মাঠের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কিংবা জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি- সব সিরিজেই ওপেনিংয়ে ছিলেন নাঈম শেখ। বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের জন্যই প্রস্তুত করা হচ্ছিল তাকে। অথচ স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশে সুযোগ হলো না তার। এই ওপেনারের জায়গায় লিটন দাসের সঙ্গে ওপেন করলেন সৌম্য সরকার।

ম্যাচটি বাংলাদেশ হেরেছে। হারের পর ব্যাপক সমালোচনা হয়েছে ওপেনার নির্বাচন নিয়ে। তাই ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যে ওপেনিংয়ে পরিবর্তন আসছে, সেই আভাস পাওয়া গিয়েছিল। টস করতে এসে একাদশ জানানোর সময় অধিনায়ক মাহমুদউল্লাহ নিশ্চিত করলেন, সৌম্যর জায়গায় খেলছেন নাঈম।

ওমানের বিপক্ষে ম্যাচে পরিবর্তন এই একটিই। টপ অর্ডারের অন্যরা ব্যর্থ হলেও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। স্কটল্যান্ড ম্যাচের মতো দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসারে আস্থা রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম