পাপুয়া নিউগিনি ম্যাচে বাংলাদেশের চাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ২১:৫০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২১:৫০

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের এই জায়গাতে ঘাটতি যথেষ্ট। এমনকি প্রথম পাওয়ার প্লেতেও যথেষ্ট রান তুলতে ব্যর্থ হচ্ছেন, হাতে উইকেট থাকার পরও! স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে দুই ম্যাচেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বলে স্কোরবোর্ডে প্রত্যাশামতো রান ওঠেনি। সহযোগী দেশগুলোর বিপক্ষে লড়াইয়ে এটা তেমন প্রভাব না ফেললেও ‘মূল পর্বে’ গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে লাল-সবুজ জার্সিধারীদের। তাই তো পাপুয়া নিউগিনি ম্যাচে পাওয়ার প্লেতে উন্নতি চাইছেন মাহমুদউল্লাহ।

স্কটল্যান্ডের বিপক্ষে ১৪০ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ২৫, তাও ২ উইকেট হারিয়ে। ব্যাটারদের ‘খামখেয়ালি’ ব্যাটিংয়ে স্কটিশেদের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। ওমানের বিপক্ষেও তেমনটাই দেখা গেছে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯। অথচ ওমানের মতো দল তুলেছে ৪৭ রান। বাংলাদেশের পাওয়ার প্লেতে ব্যাটিং দেখে হারের শঙ্কাও জেগেছিল। শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে সেটি হয়নি। ২৬ রানে জিতে বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ।

পাওয়ার প্লেতে কীভাবে উন্নতি করা যায়, সেই বিষয়ে সতীর্থদের তাগাদা দিয়েছেন মাহমুদউল্লাহ। পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়কের চাওয়া, ‘আমরা কিছু জায়গায় উন্নতি করতে চাই। কিছু ভুল শোধরাতে চাই। আমি মনে করি, প্রথম ৬ ওভারের ব্যাটিংয়ে উন্নতি করা দরকার। এই সময়ের বোলিংয়েরও। শেষের দিকে বোলিংটা ভালো হচ্ছে, এটা স্বস্তির।’

ওমানের বিপক্ষে জিতেও খুব বেশি উদযাপন করেনি বাংলাদেশ। মাহমুদউল্লাহ মনে করেন জিতলেও এখনও অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে, ‘আমরা জিতেছি, এজন্য খুশি। কিন্তু আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। আশা করি, (ওমানের বিপক্ষে) জয়ের পর সবাই খুশি। দর্শকদের ধন্যবাদ, যারা মাঠে এসেছেন খেলা দেখতে। দর্শকদের জন্য, দেশের জন্য একটা জয় পাওয়া অনেক বড় ব্যাপার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম