টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৯:৫২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়েই বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছিল আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। তাও আবার প্রথমবার অংশ নিয়ে! আফ্রিকার দলটি ইতিহাসও গড়লো শুক্রবার। প্রথম পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বড় কোনও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে পা রাখলো প্রথমবার।

সুপার টুয়েলভের টিকিট কাটতে এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল নকআউট। টেস্ট খেলুড়ে আইরিশরা র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে থেকেও নামিবিয়ার পরীক্ষা নিতে পারেনি। উল্টো নামিবিয়ার যাযাবর ডেভিড ভিসার ম্যাচসেরা অলরাউন্ড নৈপুণ্যই ম্যাচ জেতাতে অবদান রাখে। এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় পর্বের টিকিট কাটলো তারা। পাশাপাশি নিশ্চিত হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও! দ্বিতীয় পর্বে তারা এখন খেলবে গ্রুপ-২- এ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্কটল্যান্ড ।

টস জিতে আইরিশদের ব্যাটিং পারফরম্যান্স আহামরি ছিল না মোটেও। টপের তিন ব্যাটারদের মধ্যে পল স্টার্লিংয়ের ৩৮ রানই সর্বোচ্চ ছিল। কেভিন ও’ব্রায়েনের ২৫ ও অ্যান্ডি বালবার্নির ২১ রানের পর বাকি ব্যাটাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। ডাবল ফিগারেই পৌঁছাতে পারেননি। 

নামিবিয়ার বোলারদের মিলিত পারফরম্যান্সই আইরিশ ব্যাটারদের ৮ উইকেটে ১২৫ রানে রুখে রাখতে সাহায্য করে। ফ্রাইলিঙ্ক ২১ রানে তিনটি উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন ডেভিড ভিসা। একটি করে নেন জেজে স্মিট ও বেরনার্ড স্কলটজ।

জবাবে নামিবিয়ার দুই ব্যাটার ক্রেইগ উইলিয়ামস (১৫) ও জেন গ্রিন (২৪) ধীরগতির ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন। দুজনের বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন মূলত অধিনায়ক গেরহার্ড এরাসমুস ও ডেভিড ভিসা। এরাসমুস ৪৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে অপরাজিত থেকেছেন। আর ভিসা ১৪ বলে ২৮ রানের মিনি ঝড়ে দলের জয়কে করেন আরও সহজতর। ২ উইকেট হারিয়ে দলটি জয় নিশ্চিত করে ১৮.৩ ওভারে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম