দক্ষিণ আফ্রিকার ইনিংসে মাত্র ২ ছক্কা!

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৮:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:০৯

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। যাদের চার-ছক্কার ফুলঝুড়িতে দর্শকদের উন্মাদনা লেগে থাকতো, সেই দলটিই খুঁড়িয়ে চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। বিগ শটস খেলার সুযোগ খুব একটা পায়নি। যার প্রমাণ পুরো ইনিংসে মোটে ২ ছক্কার মার! ফলে সংগ্রহও খুব একটা বাড়েনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১১৮ রান।

আজ (শনিবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই বাজিমাত অস্ট্রেলিয়ার। অন্তত বোলিংয়ে নিজেদের সেরাটা দিয়েছে তারা। পেসারদের সঙ্গে স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের চাপে রাখে। উইকেট উৎসবের শুরুটা করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই স্পিনার বোল্ড করে ফেরান ১২ রান করা তেম্বা বাভুমাকে।

প্রোটিয়া অধিনায়কের বিদায়ে চাপে পড়া দলকে টেনে তুলতে ব্যর্থ হন রাসি ফন ডের ডুসেন। জশ হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ২ রান করে। বেশ বাইরের বল খোঁচা দিয়ে ধরা পড়েন উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে।

হতাশা ছাড়েনি দক্ষিণ আফ্রিকার। খানিক পর দুঃখজনক আউটের শিকার হয়ে ফিরে যান কুইন্টন ডি কক। এই উইকেটকিপার ব্যাটার থার্ডম্যান দিয়ে বল বের করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উঠে যায়, এরপর ক্রিজে ড্রপ খেয়ে আঘাত করে স্টাম্পে। হ্যাজেলউডের বলে এভাবে ফেরার আগে ডি কক করেন মাত্র ৭ রান।

২৩ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রকাকে পথে ফেরানোর চেষ্টা করেছিলেন হেনরিক ক্লাসেন। কিন্তু প্যাট কামিন্সের বলে বেশিদূর যেতে পারেননি। ১৩ বলে ১৩ রানে ফিরে যান। ‍এরপর অবশ্য দাঁড়িয়ে গিয়েছিলেন এইডেন মারক্রাম ও ডেভিড মিলার। কিন্তু অ্যাডাম জাম্পার বলে মিলার ১৬ রান করে এলবিডব্লিউয়ের শিকার হলে আবার ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংস এসেছে মারক্রামের ব্যাট থেকে। চার নম্বরে নেমে এই ব্যাটার ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস। তার ওই এক ছক্কার পর আরেকটি ছয়ের মার এসেছে কাগিসো রাবাদার ব্যাট থেকে। এই পেসারের ২৩ বলে খেলা হার না মানা ১৯ রানের ইনিংসে মূলত ১১৮ পর্যন্ত গিয়েছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

অস্ট্রেলিয়ার পাঁচ বোলারই পেয়েছেন উইকেট। হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২টি করে উইকেট পেয়েছেন জাম্পা ও মিচেল স্টার্ক। আর একটি করে উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল ও কামিন্স।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম