টি-টোয়েন্টি ছাড়তে চেয়েছিলেন তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২১, ১৯:০৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৯:০৬

দেশের জার্সিতে তামিম ইকবাল সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে, গত বছরের মার্চে। এরপর নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সফর এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের সিরিজ মিলিয়ে টানা চার  সিরিজ খেলেননি। লম্বা সময় এই ফরম্যাট থেকে দূরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে গুটিয়ে নেন। সরে দাঁড়ানোর দিন তামিম বলেছিলেন, বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন। তিনি ফেরার কথা জানালেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন নতুন তথ্য। তামিম নাকি নিউজিল্যান্ড সফরের আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন!

বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেছেন, ‘তামিম প্রত্যেকটা সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। নিউজিল্যান্ড সফর করার আগে ও আমাকে বলেছিল, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। ও খেলতে চায় না। আমি ওকে বলেছি, তুমি খেলে আসো। তারপর দেখা যাবে। এগুলো কিন্তু অনেক আগে থেকেই হয়েছে।’

তবে যেকোনও একটি ফরম্যাট থেকে কেউ সরে দাঁড়ালে সেখানে ভুল কিছু দেখেন না পাপন, ‘অনেকেই এরকম করতে পারে। কারণ আমাদের এত খেলা। কোভিডের কারণে অনেক খেলা হয়নি। এখন টানা একটার পর একটা খেলা। টানা তিন ফরম্যাট সবার পক্ষে খেলা সম্ভব নয়। ওরা নিজেরা বেছে নিচ্ছে। তামিম এখন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডেতে তো খেলবেই। টেস্ট ও টি-টোয়েন্টির মধ্যে টেস্ট বেছে নিবে। ক্লাস খেলোয়াড়রা তো টেস্টই খেলবে। আমার ধারণা এটা হতে পারে। অন্য ঝামেলাও থাকতে পারে। সেটা আমাকে না বললে তো বুঝতে পারবো না।’

৭৮ টি-টোয়েন্টি খেলা তামিম অবশ্য বিশ্বকাপের আগে কুড়ি ওভারের ফরম্যাট খেলবেন বলে স্পষ্ট জানিয়েছিলেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এ বিশ্বকাপ আমার খেলা হবে না। আমার মনে হয় এটা ফেয়ার ডিসিশন। ইনশাআল্লাহ এর মধ্যে দেশে কিংবা বাইরে কোনও খেলা থাকলে সেখানে খেলার চেষ্টা করবো। সামনে তো আরও খেলা আছে, সেখানে দেখা হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম