পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক ধোনি

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৬, ১৪:১৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৪:১৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)- এর এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি পুনে। আর নতুন ফ্র্যাঞ্চাইজি এই আসরে নিজেদের চেনাচ্ছে রাইজিং পুনে সুপারজায়ান্টস নামে। নতুন এই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। সোমবারই নিজেদের দলের লোগো ও অধিনায়কের নাম ঘোষণা করে নতুন এই ফ্র্যাঞ্চাইজি।    
এ প্রসঙ্গে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জিব গোয়েনকা বলেন, ‘আমি নতুন অধিনায়ক হিসেবে ধোনিকে স্বাগত জানাচ্ছি। ধোনি আগামী এক মৌসুম এই দলকে নেতৃত্ব দেবেন।’
শুধু মাত্র এক আসরের জন্য ধোনিকে অধিনায়ক করা প্রসঙ্গে পুনের মালিক আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা এই আসরের দিকেই মুখিয়ে আছি। সঙ্গে দলটি গোছানোর দিকেও নজর রেখেছি।’
ধোনির এই দলে আরও রয়েছেন- অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ, ফাফ ডু প্লেসিস, আজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক