সুস্থ আছেন শাওন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ১৪:৫১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ২০:১৯

সালেহ আহমেদ শাওন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে চট্টগ্রামে প্রস্তুতিতে ছিলেন বাংলাদেশ যুবদলের ক্রিকেটার সালেহ আহমেদ শাওন। আর এর আগেই মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে চোট গুরুতর নয় বলে জানিয়েছেন যুবদলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
তিনি বলেছেন, ‘আঘাত তেমন গুরুতর নয়। সুস্থ আছেন শাওন। তাকে আজ সন্ধ্যার মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’
মঙ্গলবার চট্টগ্রামে নেটে অনুশীলনের সময় মাথায় আঘাত পান শাওন । এরপরেই তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাওন। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

সিরিজ শেষ হলেও চট্টগ্রামে ক্যাম্প করছে যুবদল। কারণ আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক