পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ২২:০৯আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:০৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তেজনা ছড়ানো ম্যাচে পাকিস্তানকে ১৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত। সুপার টুয়েলভে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল ৭ উইকেটে সংগ্রহ করেছে ১৫১ রান।

অতীত পরিসংখ্যান বলে বিশ্বমঞ্চে আগের ৫ ম্যাচের ৫টিতেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। টস হেরে ভারত ব্যাটিংয়ে নামলে মনে হচ্ছিল এই পরিসংখ্যান বুঝি বদলে ফেলতে চায় বাবর আজমরা। তিন ওভারের মাঝে দুই ওপেনারকে ফিরিয়ে সেই বার্তাই দিচ্ছিলেন পেসার শাহীন আফ্রিদি।

শুরুর এই ধাক্কা সূর্য কুমার যাদবও সামাল দিতে পারেননি! হাসান আলী তাকে বিদায় দিলে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। পরিস্থিতি তখন এমন যে, মোক্ষম সময়েই রানের চাকা সচল ছিল না। কঠিন এই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন ঋষভ পান্ত ও বিরাট কোহলি। এ দুজনের ৫৩ রানের জুটিই সচল করে স্কোরবোর্ড। ৩০ বলে ৩৯ রান করা পান্তকে বিদায় দিয়ে জুটি ভাঙেন শাদাব খান। তার পরেও রানের রাশ হাতছাড়া হতে দেননি কোহলি। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা। দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি।

জাদেজা ফিরলেও দলের পুঁজি সমৃদ্ধ করেছেন ভারতের অধিনায়ক। বিদায় নেওয়ার আগে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। যাতে ছিল ৫টি চার ও একটি ছয়।

শেষ দিকে পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের খেসারতে আরও কিছু রান বাড়ে ভারতের। ৭ উইকেটে তারা করতে পারে ১৫১ রান।

৩১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন শাহীন। ৪৪ রানে  ‍দুটি নেন হাসান আলী। একটি করে নিয়েছেন হারিস রউফ।

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম