হারের পর সামিকে ‘বিশ্বাসঘাতক’ বলছেন ভারতীয়রা!

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১৭:৪১আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৭:৪১

ম্যাচের ফল নিয়ে ভারত-পাকিস্তান সমর্থকদের উত্তেজনা বহু পুরনো। দল না জিতলে সহিংস ঘটনাও ঘটতে দেখা যায় দেশ দুটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর অনলাইনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতে। এতে মুসলিম ক্রিকেটার হওয়ায় মোহাম্মদ সামিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন অনেক ভারতীয়।

৩১ বছর বয়সী এই পেসার মূলত লক্ষ্যবস্তুতে পরিণত হন সোশাল মিডিয়ায়। বিশেষ করে ইন্সটাগ্রামে তার অ্যাকাউন্টে ভারতীয়দের নেতিবাচক কমেন্টে হামলে পড়তে দেখা গেছে। আবার তাকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দিয়ে দল থেকে বাদ দেওয়ার আওয়াজ তুলেছেন কেউ কেউ।

অনেকে আবার কোহলিদেরই সামির পাশে দাঁড়াতে জোরালো আবেদন করেছেন। যেহেতু সবাই ব্ল্যাক-লাইভস ম্যাটার আন্দোলনে হাঁটু গেড়ে সহানুভূতি জানিয়েছেন। সেই দলে রয়েছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। টুইটারে তার বক্তব্যটা ছিল এরকম, ‘টিম ইন্ডিয়া, তোমরা সতীর্থের বিপদে পাশে দাঁড়াতে না পারলে এই ব্ল্যাক-লাইভস ম্যাটার আন্দোলনে একাত্ম হওয়া আসলে কোনও কাজের নয়। কারণ, সোশাল মিডিয়ায় সে ভয়ংকরভাবে হামলা ও ট্রলের শিকার।’

পাকিস্তানের জয়ের পর অবশ্য এমন ঘটনাও ঘটেছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আতশবাজি ফুটিয়েছেন সেখানকার মুসলমানরা! এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাবেক ক্রিকেটার ও ক্ষমতাসীন বিজেপির এমপি গৌতম গম্ভীর টুইট করে বলেছেন, এটা খুবই লজ্জাজনক যে লোকজন পাকিস্তানের জয় উদযাপন করছেন!   

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম