বিশ্বকাপ শেষ সাইফউদ্দিনের, মূল দলে রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ০১:৩৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২:০১

ইংল্যান্ড ম্যাচের আগে আরও বড় ধাক্কা। পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ হয়ে গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গা পূরণে রুবেল হোসেনকে মূল দলে যোগ করেছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে সাইফউদ্দিনের ছিটকে যাওয়া ও রুবেলের মূল দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অনুশীলনে নুরুল হাসান সোহানের চোটের দুঃসংবাদ আগেই এসেছিল। যদিও জানা গেছে এই উইকেটকিপারের চোট গুরুতর নয়। এর মাঝেই আইসিসির বিজ্ঞপ্তিতে জানা গেলো সাইফউদ্দিনের বিশ্বকাপই শেষ। এই পেস বোলিং অলরাউন্ডারের পিঠের সমস্যা অনেক পুরনো। ওমান ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপেও তাকে অস্বস্তি নিয়ে বল করতে দেখা গেছে। তারপরও খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ৫ উইকেট নেওয়া সাইফউদ্দিন।

তার চোটে বাংলাদেশ দল খেলোয়াড় বদলের আবেদন করেছিল আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে। এই কমিটির অনুমোদনের ফলে আনুষ্ঠানিকভাবে সাইফউদ্দিনের জায়গায় বিশ্বকাপের মূল দলের সঙ্গী হয়েছেন রুবেল হোসেন। এবারের বিশ্বকাপে একমাত্র রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন ডানহাতি পেসার। সাইফউদ্দিনের চোটে এবার মূল স্কোয়াডে সুযোগ মিলে গেলো রুবেলের।

৩১ বছর বয়সী পেসার বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৫৯ ম্যাচ। যার মধ্যে রয়েছে ২৮ টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। বড় স্কোর গড়েও হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ (মঙ্গলবার) ইংল্যান্ডের মুখোমুখি লাল-সবুজ জার্সিধারীরা।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী