সাকিবের বিদায়ে পাওয়ার প্লেতেই নেই ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৬:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৪৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ এমন দুটি দল মুখোমুখি। যারা আগে কখনই এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে খেলেনি। কথা হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ডের (গ্রুপ-১)। আবু ধাবিতে এই ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬০ রান। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ(১২) ও মুশফিকুর রহিম (২৭)।

উইকেট ভালো হওয়ায় শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। কিন্তু ব্যাট হাতে ব্যাটাররা তার সিদ্ধান্তের বাস্তবায়ন করতে পারেননি! তিন ওভারের মাঝেই ফিরেছেন দুই ওপেনার। টানা ব্যর্থ লিটন আজ সুযোগ পেলেও ভাগ্য ফেরাতে পারেননি। অথচ মঈনের প্রথম ওভারে দুটি চার মেরে ভালো বার্তাই দিচ্ছিলেন। কিন্তু ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটন সাজঘরে ফেরেন তৃতীয় ওভারেই! মঈনের স্পিনে সুইপ করতে গিয়েছিলেন। ব্যাট-বলে সংযোগ না হওয়ায় টপ এজ হয়ে ধরা পড়েন লিভিংস্টোনের হাতে। পরের বলেও সাফল্য পান ইংলিশ অফস্পিনার। তার স্পিনে মিড অনে বাজে শটে ক্যাচ তুলে দেন নাঈম। এই ওপেনার ফিরেছেন ৫ রানে। লিটন ফেরেন ৯ রানে।   

চাপে পড়ে যাওয়া এই সময়টায় সাকিবও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। অথচ পাওয়ার প্লের এই সময়টাতেই স্কোরবোর্ড ফুলে ফেঁপে ওঠার কথা! এই অলরাউন্ডারকে রশিদের ক্যাচ বানিয়ে রানের রাশ টেনে রাখতে সক্ষম হন ওকস। বাংলাদেশের হতাশার জায়গা হয়ে ওঠা পাওয়ার প্লেতে উঠে ২৭ রান!   

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয় ও ক্রিস ওকস।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের