সমালোচনা জীবনের অংশ, এটা সহ্য করাও আর্ট: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ২০:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২১:০৬

টানা হারের বৃত্তে আটকে বাংলাদেশ। সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ইংল্যান্ডের সামনে তো পাত্তাই পায়নি। ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের বিপক্ষে ১২৪ রানে অলআউট হওয়ার পর বোলিংয়ে ব্যর্থ হয়েছেন সাকিব-মোস্তাফিজরা। ফলে ইংলিশরা ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে। বাজে হারের পরও মাহমুদউল্লাহ-মুশফিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। আজ (বুধবার) ম্যাচ শেষে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তেমনটাই জানিয়েছেন এই পেসার।

পোস্টের শুরুতেই সবার সমালোচনা ক্রিকেটারদের সহজভাবে নেওয়ার আহ্বান তার, ‘সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যত সমালোচনা নিতে পারে সে তত ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে, এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়। শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো। কারণ, পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোনও আশা নিয়ে খেলা দেখতে বসবে। মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে।’

এরপরই মাশরাফি মাঠের পারফরম্যান্সকে পেছনে ফেলে মাহমুদউল্লাহদের সঙ্গে থাকার ঘোষণা দেন, ‘তোমাদের ভালোবাসে বলেই এত কথা বলে, নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে, দেখবা সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস। মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মনপ্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ।’

ইংল্যান্ডের বিপক্ষে বাজে দিন ভুলে যাওয়ার পরামর্শও দিয়েছেন সাবেক এই অধিনায়ক, ‘বাজে দিন ভুলে যাওয়াই উত্তম, তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুডলাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।’

/আরআই/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম