ওয়েস্ট ইন্ডিজ জানে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ১৯:১৪আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৯:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর দুটি ম্যাচে ব্যর্থ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও টি-টোয়েন্টির ধুমধারাক্কা মেজাজের ব্যাটিংটা দেখা যায়নি। সুপার টুয়েলভে শুক্রবার তাদের তৃতীয় ম্যাচ, প্রতিপক্ষ বাংলাদেশ। এই ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ক্যারিবীয়রা।

একই পরিস্থিতি আবার বাংলাদেশেরও। সুপার টুয়েলভে দুটি ম্যাচ হেরে যাওয়ায় তাদের মাঝেও মরিয়া হয়ে ওঠার প্রত্যয় কাজ করছে। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক নিকোলাস পুরান তাই খুব সতর্ক, ‘হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশও দুটি ম্যাচ হেরে একই অবস্থানে আছে। তাই ভালো করেই বুঝতে পারি কাল ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। জানি বাংলাদেশের অনেক ভালোমানের স্পিনার রয়েছে। তাই কঠিন মুহূর্তে পড়তে হবে। এর পরেও শারজায় জয়টা আমাদের খুব প্রয়োজন।’

মারকুটে ব্যাটিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ভীষণ সিদ্ধহস্ত। কিন্তু শেষ দুই ম্যাচে এর ছিটেফোঁটায় দেখা যায়নি। পুরান স্বীকার করলেন এই ব্যর্থতা। কিন্তু শারজায় ঘুরে দাঁড়াতে তারা প্রস্তুত, ‘এখনও ক্যাম্পের সবাই হতাশ নয়। তবে দুটি ম্যাচ হেরে যাওয়া আমরা খুব কষ্ট পেয়েছি। এর জন্য দায়টা নিজেদেরই। আমরা ভালো করেই জানি শারজায় কী করতে হবে। সবাই সেই চ্যালেঞ্জও নিতে প্রস্তুত।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক