টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১৫:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫:৫৫

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা লাল-সবুজ জার্সিধারীদের ঘুরে দাঁড়ানোর সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।

উইকেটকিপার নুরুল হাসান সোহানের জায়গায় খেলছেন সৌম্য। আর স্পিনার নাসুম আহমেদের বদলে এসেছেন তাসকিন আহমেদ। কঠোর সমালোচনার পরও ফর্মহীন লিটন দাসের ওপর আস্থা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। একাদশে আছেন এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও দুটি পরিবর্তন। লেন্ডন সিমন্সের জায়গায় সুযোগ পেয়েছেন রোস্টন চেজ। অন্যদিকে অলরাউন্ডার জেসন হোল্ডার এসেছেন হেইডেন ওয়ালশ জুনিয়রের জায়গায়।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার),  ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ,  ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস,  রবি রামপল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, আকিলা হোসেইন।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক