বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জয় চাই অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ১৪:৩৪আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯:২৬

ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের বড় হারে অস্ট্রেলিয়ার সেমি-স্বপ্ন দারুণভাবে প্রভাবিত। বিশেষ করে নেট রান রেট যখন দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন ঝুঁকি এড়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি দুই ম্যাচ তাদের অবশ্যই জিততে হবে।

গ্রুপ-১-এ ইংল্যান্ড ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের নেট রান রেট ৩.৯৪৮। ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রান রেট ০.২১০। তাদের মতো অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট হলেও ৩ ম্যাচে অজিদের রান রেট -০.৬২৭!

ফলে রান রেটের চাপ বেড়ে যাওয়ায় শেষ দুই ম্যাচকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘এখন তো দুটি ম্যাচ মাস্ট উইন হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ম্যাচের প্রভাব রানরেটেও পড়েছে। তাই পরের দুই ম্যাচে নিজেদের সেরাটাই দেখাতে হবে।’

ফিঞ্চ সেরাটা দেওয়ার তাগিদ এজন্যই অনুভব করছেন, কারণ তিনি জানেন বাংলাদেশ কেমন প্রতিপক্ষ। সর্বশেষ টাইগারদের কাছে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ তাই বলতে বাধ্যই হচ্ছেন, ‘বাংলাদেশ খুবই ভালো একটা দল। এই কথা খাটে ওয়েস্ট ইন্ডিজের বেলাতেও। অনেক বারুদ আর অভিজ্ঞতার সম্মিলন। তাই ওই ম্যাচ দুটি আমাদের জন্য অবশ্যই মাস্ট উইন। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

সুপার টুয়েলভে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বৃহস্পতিবার। খেলা হবে দুবাইয়ে। শনিবার আবু ধাবিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।  

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম