আফগানের বিদায়ী ম্যাচ জয়ে রাঙালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২১, ২০:২৪আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ২০:২৮

নামিবিয়ার ম্যাচ খেলেই ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন আসগর আফগান। আফগানিস্তানের ক্রিকেট উত্থানে যার বড় ভূমিকা। এই বিদায়ী ক্ষণটা আফগানিস্তান জয়ে রাঙিয়েছে ঠিকই। টি-টোযেন্টি বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়েছে ৬২ রানের বিশাল ব্যবধানে।    

ব্যাট-বলে কোন বিভাগেই আফগানিস্তানকে বিপদে ফেলতে পারেনি নামিবিয়া। বরং দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয় শুরুতে। নাভিন উল হক, হামিদ হাসান ও গুলবাদিন নাইবের গতি ঝড়েই নামিবিয়া পুরোপুরি পরাস্ত হয়েছে। ৬৯ রানে হারায় ৭ উইকেট। বড় ইনিংস বলতে প্রাণভোমরা ডেভিড ভিসাই ৩০ বলে ২৬ রান করেছেন। তার বিদায়ের পর দলটি ৯ উইকেটে থামে ৯৮ রানে। তাতেই নিশ্চিত হয়ে যায় ৩ ম্যাচে আফগানদের দ্বিতীয় জয়।  

পেসার হামিদ হাসান ৯ রানে ৩ উইকেট নিয়েছেন। আরেক পেসার নাভিন ২৬ রানে সম সংখ্যক উইকেট নিয়েছেন। ১৯ রানে দুটি নেন গুলবাদিন নাইব। একটি নিযেছেন রশিদ খান

টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তান ৫ উইকেটে করেছে ১৬০ রান। পাওয়ার প্লেতে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। ২৭ বলে ৩৩ রানে ফেরেন জাজাই। রাহমানুল্লাহও ৪ রানে ফিরলে তখন শেষ বারের মতো মাঠে নামেন আসগর আফগান। তখন তাকে গার্ড অব অনার দেয় নামিবিয়া।

শেষ ম্যাচ হওয়ায় শাহজাদের মতো আসগরও হাত খুলে খেলেছেন। ৩৩ বলে ৪৫ রান করা শাহজাদকে ফিরিয়েছেন ট্রাম্পলম্যান। নাজিবুল্লাহ দ্রুত ফিরলে রানের গতি বাড়ে মূলত মোহাম্মদ নবি ও আসগর আফগানের কল্যাণে। শেষ ম্যাচে ২৩ বলে ৩১ রানের কার্যকরী ইনিংস খেলেন আফগান। তাতে ছিল ৩টি চার ও ১ ছয়। একটু বেশি মারমুখী ছিলেন অধিনায়ক নবী। ১৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩২ রানে অপরাজিত থেকেছেন তিনি। নামিবিয়ার হয়ে দুটি করে উইকেট নেন ট্রাম্পলমান ও লফটি ইটন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম