যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১১:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১১:৫৮

হ্যামস্ট্রিং ইনজুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। টুর্নামেন্টে আরও দুটি ম্যাচ বাকি থাকলেও দলের সঙ্গে আর থাকছেন না তিনি। মঙ্গলবার দুবাই থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন। ফিরবেন ঘরের মাঠে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজের আগে।

সোমবার টিম হোটেলে থাকলেও জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। মঙ্গলবার তার দুবাই ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেছেন, ‘সাকিব এখনও দলের সঙ্গে আছে। মঙ্গলবার ভ্রমণের জন্য রওনা করবেন বলে আশা করছি।’

সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ে চোট পান। সেদিন চতুর্থ ওভার শেষে হ্যামস্ট্রিংয়ের চোটটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। তাতে তিনি কিছুক্ষণের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে ফিরে এলেও বোলিং করছিলেন অস্বস্তি নিয়ে। এই চোটের কারণে ব্যাটিং পজিশন পরিবর্তন করে ওপেনিংয়েও নামেন। যদিও প্রথমবার ওপেনিংয়ে নেমে ৯ রানেই ফিরতে হয়েছে তাকে।

এই চোটে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাকিবকে। এর পরেও সুখবর পাওয়া যায়নি। প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, পরীক্ষা-নিরীক্ষার পর প্রথম গ্রেডের আঘাত নির্ণয় করা হয়। তাতে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান সাকিব।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম