ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২১, ১৫:৪১আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭:৩৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই হতাশ করেছে বাংলাদেশ। ২০০৭ সালে শুধু ওয়েস্ট ইন্ডিজ ছাড়া মূলপর্বে কখনো জয়ের দেখা পায়নি তারা। এবারের আসরে ভাগ্য বদলের সুযোগ থাকলেও সফলতা আসেনি। তাতে সেমির স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে। যাও টিকে আছে তা জটিল-হিসেব নিকেশের ফাঁদে বন্দি। আজ প্রোটিয়াদের বিপক্ষে তাই জয়ের খোঁজে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

আবু ধাবিতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। বল হাতে সহায়তা মিলবে বলেই এমন সিদ্ধান্ত। মাহমুদউল্লাহও বলেছেন টস জিতলে তিনিও বোলিং নিতেন।

বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে দুটি। মোস্তাফিজকে বাদ দিয়ে নাসুম আহমেদকে একাদশে নেওয়া হয়েছে। চোটআক্রান্ত সাকিবের জায়গায় এসেছেন শামীম হোসেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আফিফ হোসেন  ও নাসুম আহমেদ।

দক্ষিণ আফ্রিকা:  টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস,  এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও কেশব মহারাজ।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম