মেহেদীর পর তাসকিনের আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ১৮:২৬আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো যাচ্ছে না কুইন্টন ডি ককের। বাংলাদেশ সেই সুযোগটা নিলো। প্রোটিয়া উইকেটকিপার ব্যাটারকে ফিরিয়েছেন শেখ মেহেদী হাসান। পরের ওভারেই আবার উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। স্লিপে নাঈম শেখের দুর্দান্ত ক্যাচের শিকার এইডেন মারক্রাম।

আজ (মঙ্গলবার) আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সুয়েলভে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। লাল-সবুজ জার্সিধারীরা মাত্র ৮৪ রানে অলআউট হয়ে গেছে। সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়াদের স্কোর ১০ ওভারে ৩ উইকেটে ৫৫ রান।

ডি কককে বোল্ড করে ফিরিয়েছেন মেহেদী। এই স্পিনারের বলে স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বিপদে পড়েন প্রোটিয়া ব্যাটার। বল আঘাত করে স্টাম্পে। ফেরার আগে ডি কক ১৫ বলে ৩ বাউন্ডারিতে করে যান ১৬ রান।

তার ফেরার পরের ওভরেই আবার বাংলাদেশের উইকেট উদযাপন। এবার দুর্দান্ত এক ক্যাচে ফিরে যান মারক্রাম। উইকেট পেয়েছেন তাসকিন, তবে কৃতিত্ব কম পাবেন না নাঈম। স্লিপে ঝাঁপিয়ে পড়ে দেখার মতো এক ক্যাচ নিয়েছেন তিনি। প্যাভিলিয়নে ফেরার সময় মারক্রামের নামের পাশে কোনও রান ছিল না। ৪ বলে শূন্য রানে ফিরেছেন ডানহাতি ব্যাটার।

তাসকিন এনে দিলেন প্রথম উইকেট

অল্প পুঁজি তাই বোলিংয়ে শুরুটা দারুণ হওয়া প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই শুরুটা এনে দিলেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের হাত ধরেই এসেছে প্রথম উইকেট। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন রিজা হেনড্রিকস।

বোলিং আক্রমণের শুরুটা করেছিলেন তাসকিন। তৃতীয় বলেই তুলেছিলেন এলবিডব্লিউয়ের আবেদন। তাতে  আম্পায়ার সাড়া না দিয়েও ষষ্ঠ ওভারে ঠিকই উইকেট পেয়ে যান এই পেসার। বল সরাসরি হেনড্রিকসের পায়ে আঘাত করলে ওঠে জোরালো আবেদন। আম্পায়ারের সাড়া মিলায় বাংলাদেশ পায় প্রথম উইকেট। ফেরার আগে হেনড্রিকস ৫ বলে করেন ৪ রান।

৮৪ রানে শেষ বাংলাদেশ

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখবে কী, উল্টো ব্যাটিং ব্যর্থতার বাজে নজির স্থাপন করলো বাংলাদেশ! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ৮৪ রানে গুটিয়ে গেছে মাহমুদউল্লাহরা।

আবুধাবিতে টস জিতে বোলিং নেওয়ার যথার্থতা প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। তাদের গতি ঝড়ে রীতিমতো ধসে পড়ে টপ অর্ডার। তাদের সঙ্গে রিস্ট স্পিনার তাবরেজ শামসিও উইকেট শিকারে যোগ দিলে ১৮.২ ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম