সাদমানের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২১, ২১:৫২আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২১:৫২

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট খেলবে তারা। টেস্ট সিরিজের আগে লাল বলের ক্রিকেটাররা জাতীয় লিগ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই যেমন আজ (মঙ্গলবার) টেস্ট দলের নিয়মিত ওপেনার সাদমান ইসলাম দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন। এবারের লিগে এটি তার প্রথম সেঞ্চুরি। এর আগের দুই রাউন্ডে দুটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন ঢাকা মেট্রোর অধিনায়ক।

চট্টগ্রামের করা ৪৪৫ রানের জবাবে সাদমানের সেঞ্চুরির পর মুনিম শাহরিয়ার, শরিফউল্লাহ ও আমিনুল ইসলাম বিপ্লবের হাফসেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছে ঢাকা মেট্রো। তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ৪০৭ রান তুলেছে ঢাকা মেট্রো। লিড নিতে ৩৮ রান প্রয়োজন তাদের। হাতে ২ উইকেট রেখে কঠিন চ্যালেঞ্জের সামনে তারা।

মঙ্গলবার ৬৮ রান নিয়ে খেলা শুরু করেছিলেন সাদমান। দিনের প্রথম ঘণ্টায় তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটের দশম সেঞ্চুরি। মধ্যাহ্ন বিরতির পর তাকে থামান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ১৩২ রান করেন বাঁহাতি ওপেনার। অন্যদিকে নিজের অভিষেক ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলেন মুনিম শাহরিয়ার। শরিফউল্লাহ খেলেন ৭৫ রানের ইনিংস। এছাড়া বিপ্লব ৫০ রানে অপরাজিত থাকেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম