সালাউদ্দিনের শ্রীলঙ্কা যেতে জামালদের ‘অনুমতি’ দরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৯:৩০আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৯:৩৫

সাফ চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তে নেপালের বিপক্ষে গোল খেয়ে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাতে নতুন মিশন। চার জাতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে মারিও লেমসের অধীনে। বর্তমানে লাল-সবুজ দলের অনুশীলন চলছে। বেরাইদের ফর্টিস মাঠে অনুশীলনের একফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে জামাল ভূঁইয়ার কথাও হয়েছে। সেখানে তিনি বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চেয়েছেন শ্রীলঙ্কায় যাবেন কিনা!

আগামীকাল (বৃহস্পতিবার) শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হবে। তার আগে দলের অনুশীলনে গিয়ে জামাল-তপুদের উজ্জীবিত করার চেষ্টা করেছেন সালাউদ্দিন। বাফুফে সভাপতির প্রত্যাশা ফাইনাল খেলা ও ট্রফি জয়। তাই তো মাঠের ভেতরেই অধিনায়ক জামালকে ডেকে তার জিজ্ঞাসা, ‘আমি কি শ্রীলঙ্কায় যাবো নাকি যাবো না? তোমাদের অনুমতি লাগবে।’ সংবাদমাধ্যমে এই বিষয়টি জানানোর পর উত্তরে অধিনায়ক জামাল কী বলেছেন, সেটাও পরিষ্কার করলেন বাফুফে প্রধান, “ওরা (জামাল ভূঁইয়া) বলেছে, আপনাকে চ্যাম্পিয়নশিপ দেবো।’ আমি তখন বলেছি, চ্যাম্পিয়নশিপ দিলে আমি ফাইনালে যাবো। না দিলে আমাকে ভিসা দিও না।”

সাফে নেপালের বিপক্ষে উইঙ্গার রাকিব হোসেনের ভুল পাসে ম্যাচের চিত্র পাল্টে যায়। রাকিবকে ডেকে সেই ভুলের বিষয়টি নিয়ে কথা বলেছেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি নিজেই জানালেন সেটি, “আমি রাকিবকে বলেছি, ‘মালদ্বীপের প্রতিযোগিতা তুমি সেরা খেলোয়াড়। ব্যাকপাসটা কীভাবে করলে।’ এটার তো উত্তর নেই। ওই ব্যাকপাসটাই আমার দলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”

রাকিব সভাপতিকে পেয়ে উজ্জীবিত। এই উইঙ্গার বলেছেন, ‘গতবারের চেয়ে ভালো কিছু করার প্রত্যাশা এবার। ওয়ান টু ওয়ান (সভাপতির সঙ্গে) কথা বলে খুব ভালো লেগেছে। ভুল হবেই, কিন্তু ভুলগুলো শুধরে নিয়ে খেলতে পারলে টিমের জন্য ভালো হবে। সভাপতি কথা বলায় আমার আত্মবিশ্বাস আরও বাড়ছে। মনে হচ্ছে, আরও ভালো কিছু করতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম