যেভাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে যেতে পারে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৪:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৪:৫২

আগামী বছর অস্ট্রেলিয়ায় গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। সেই আসরে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ আছে বাংলাদেশের। তবে সেটি অর্জন করতে হলে কিছু সমীকরণ মেলাতে হবে।

আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাকি দুই ম্যাচের একটিতে হারতে হবে। দুটি সমীকরণ মিলে গেলেই বাংলাদেশ আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।

তবে অন্য আরেকটি সমীকরণও আছে। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেও যায়, তাহলেও সরাসরি সুযোগ পাবে। সেক্ষেত্রে ক্যারিবিয়ানদের হারতে হবে শেষ দুটি ম্যাচে!

আগামী ১৫ নভেম্বর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং ঘোষণা করবে আইসিসি। সেই র‌্যাঙ্কিংয়েই চূড়ান্ত হবে কোন ৮ দল সরাসরি খেলবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্টের সঙ্গে র‌্যাঙ্কিং থেকে আরও ৬ দল ওই ‘কোটা’ পূরণ করবে। র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকের দুই ‍দলের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। তাই বলাই যায়, র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম