দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮:৪৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৭৩ রানে অলআউট হয়েছে বাংলাদশে। ছন্নছাড়া ব্যাটিয়ের পরও অন্তত একটা জায়গায় ‘সন্তুষ্ট’ হতে পারেন। সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে তো রক্ষা পাওয়া গেছে!

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে। সেটাও ঘটেছিল বিশ্বকাপে। ২০১৬ সালের আসরে সেবার ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর এবার অস্ট্রেলিয়ার সঙ্গে গুটিয়ে গেলো ৭৩ রানে। অর্থাৎ, দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবেছে মাহমুদউল্লাহরা।

আজ (বৃহস্পতিবার) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেমেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। অ্যাডাম জাম্পা একাই নিয়েছেন ৫ উইকেট। যেখানে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস শামীম হোসেনের, ১৯ রান। তিনি ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল নাঈম শেখ (১৭) ও মাহমুদউল্লাহ (১৬)।

ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের পর ‘কানের কাছ দিয়ে গুলি গেছে’। লজ্জার রেকর্ডের খাতা নতুন করে খুলতে হয়নি। ২০১৬ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে ৭০ রানই হয়ে থাকলো সর্বনিম্ন স্কোরের রেকর্ড। এ নিয়ে দশমবারের মতো ১০০’র নিচে অলআউট হয়েছে বাংলাদেশ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম