ফিরেছেন মোস্তাফিজ-আফিফসহ সাত ক্রিকেটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১৮:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮:৪৯

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রা করলেও খালি হাতেই বাড়ি ফিরছে বাংলাদেশ দল। শুক্রবার প্রথমভাগে মোস্তাফিজ-আফিফসহ সাত ক্রিকেটার দেশে ফিরেছেন। সন্ধ্যার ফ্লাইটে ফিরছেন আরও তিন ক্রিকেটার। বাকি চার ক্রিকেটার আগামী ১১ নভেম্বর ছুটি কাটিয়ে দেশে ফিরবেন।

বাংলাদেশ সময় বেলা ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করে নয় জনের বহর। সেখানে সাত ক্রিকেটার ছিলেন। বিকালে তাদের বহন করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই বহরে ফিরেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

দ্বিতীয় ফ্লাইটে বাকি তিন ক্রিকেটার সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার ফ্লাইটে দুবাই ত্যাগ করবেন। তাদের ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছানোর কথা রাত ১১টায়। এছাড়া দলের বাকি চার ক্রিকেটার মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ এক সপ্তাহ ছুটি কাটাবেন। তাদের সঙ্গে ছুটিতে আছেন রাসেল ডমিঙ্গোসহ অন্য কোচিং স্টাফরাও। তাদের আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক