ওয়েস্ট ইন্ডিজের হারে ২০২২ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২২:১০

ওয়েস্ট ইন্ডিজের কাছে জিততে যাওয়া ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ একরকম শেষ হয়ে যায় বাংলাদেশের। সেই ওয়েস্ট ইন্ডিজই আবার ‘বড় উপহার’ দিলো বাংলাদেশকে! আজ (শনিবার) অস্ট্রেলিয়ার কাছে ক্যারিবিয়ানরা হেরে যাওয়ায় ২০২২ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীদের।

কুড়ি ওভারের বিশ্বকাপে সুপার টুয়েলভ বা মূল পর্ব চালুর পর থেকে কখনও সরাসরি সেখানে খেলা হয়নি বাংলাদেশের। প্রাথমিক পর্ব পার হয়ে তবে খেলতে হয়েছে। এবারের সংযুক্ত আরব আমিরাত ও ওমান বিশ্বকাপে যেমন প্রাথমিক পর্ব টপকে নিশ্চিত করতে হয়েছে সুপার টুয়েলভ। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

আর এটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের হারে। আজ আবুধাবিতে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে গেছে ক্যারিবিয়ানরা। ফলে ‘লাভ’ হয়েছে বাংলাদেশের। অ্যারন ফিঞ্চদের বিপক্ষে নামার আগে বাংলাদেশের সমান ২৩৪ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসাবে এগিয়ে থেকে আট নম্বরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে অজিদের কাছে হেরে যাওয়ায় ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯-এ নেমে গেছে কাইরন পোলার্ডরা। সেই সুযোগে আটে উঠে এসেছে বাংলাদেশ।

আইসিসি আগেই জানিয়ে রেখেছে, র‌্যাঙ্কিংয়ের সেরা ছয় দলের সঙ্গে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট সরাসরি নিশ্চিত করবে সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। এভাবে বললেও ভুল হবে না যে ১৫ নভেম্বর প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ওয়েস্ট ইন্ডিজের হারে সেটি অর্জন করে ফেলেছে বাংলাদেশ।

সাতে ওঠার সুযোগও আছে বাংলাদেশের। গ্রুপ-২-এর শেষ ম্যাচে আফগানিস্তান নিউজিল্যান্ডের কাছে হারলেই সাতে উঠে আসবে মাহমুদউল্লাহ-সাকিবরা। সেক্ষেত্রে আটে নেমে গেলেও অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভে টিকে যাবে আফগানরা। এই মুহূর্তে ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোহাম্মদ নবিরা।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান