অবসর নিয়ে রহস্য লুকিয়ে রাখলেন গেইল

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ১৫:৪৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫:৫৭

মাঠের যে আবহ ছিল, তাতে ধরেই নেওয়া যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। কিন্তু ‘ব্যাটিং দানব’ অবসর নিয়ে রহস্য লুকিয়ে রাখায় তার ক্যারিয়ারকে এখনই শেষ বলা যাচ্ছে না! অন্তত তার মুখের এমন কথার পর, ‘আমি কিন্তু এখনও অবসর ঘোষণা করিনি।’

ব্রাভো অবসরের ঘোষণা দিলেও গেইল কিছুই বলেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ বলে ১৫ রানের ইনিংস খেলে তিনি যেভাবে ফিরছিলেন, তাতে যে কেউই ভাববে, বিদায়ের ক্ষণ বুঝি এসেই গেলো। ফেরার পথে বাউন্ডারিতে সতীর্থদের সামনে দুই হাত মেলে ধরেছিলেন। তখন জেসন হোল্ডার-ব্রাভোদের সঙ্গে আলিঙ্গনের মুহূর্তটা অবসরের ইঙ্গিতবহ ছিল। কিন্তু গেইলের চাওয়া যে ভিন্ন কিছুই, ‘‘অবসর ঘোষণা করিনি। কিন্তু আমাকে যদি ওরা বিদায় দিতেই চায়, তাহলে জ্যামাইকায় ঘরের মাঠে সবার সামনে দিক। তাহলে তখন বলতে পারবো, সবাইকে ধন্যবাদ।’’

অবসর নিয়ে সংশয় রেখে দিলেও গেইল এটা স্বীকার করেছেন, তিনি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে ফেলেছেন, ‘আজকে ভীষণ মজা করছিলাম। যা হচ্ছে সেগুলো একপাশে রেখে আমি স্ট্যান্ডে দর্শকদের সাড়া দিচ্ছিলাম। সবকিছু উপভোগ করছিলাম এই ভেবে, এটাই আমার শেষ বিশ্বকাপ ম্যাচ।’

পরে রসিকতা করে বলেছেন, আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা তার আছে, ‘আমি আরও একবার খেলতে চাই। কিন্তু মনে হয় না ওরা আমাকে তা করতে দেবে।’

/এফআইআর/এমওএফ/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম