ভারতকে কাঁদিয়ে সেমিতে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ১৯:০৫আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৯:২৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের হিসেবটা খুব পরিষ্কার। কিউইরা জিতলে সেমিফাইনাল, হারলেই বাদ। তখন আবার ভাগ্যের ছোঁয়ায় শেষ চারের টিকিট কাটার সুযোগ থাকে গ্রুপ-২ এর অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের। ভাগ্যদেবী বোধহয় ভিন্ন কিছুই লিখে রেখেছিল। আফগানদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে শেষচারে উঠে গেছে নিউজিল্যান্ড। তাতে ভারতের সেমিস্বপ্ন এখানেই শেষ হয়ে গেলো। 

আবু ধাবি স্টেডিয়ামে পিচ দেখে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু কিউইদের বোলিং নৈপুণ্যে ৫৬ রানে ৪ হারিয়ে তারা শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে। স্কোরবোর্ড তখন সমৃদ্ধ হয়েছে নাজিবুল্লাহ জাদরানের বিধ্বংসী ভূমিকার কারণে। ৪৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৬টি চারের বিপরীতে তার ইনিংসে ছিল ৩টি ছয়ের মার। নবী ২০ বলে ১৪ রান করে সঙ্গী ছিলেন। তাদের বিদায়ের পর আফগানিস্তান ৮ উইকেটে থামে ১২৪ রানে।

১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন ট্রেন্ট বোল্ট। ম্যাচসেরাও হন তিনি। দুটি নিয়েছেন টিম সাউদি। একটি করে নেন অ্যাডাম মিলনে ও জেমস নিশাম।

জবাবে নিউজিল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি রশিদ খান, মুজিব উর রহমানরা। ড্যারেল মিচেল ও মার্টিন গাপটিলকে ফেরানো গেলেও জয়ের পথ থেকে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকে সরানো যায়নি। শুরুতে মিচেল ১২ বলে ফেরেন ১৭ রান করে। গাপটিল ২৩ বলে ২৮ রানে ফিরলে জুটি গড়ে খেলেছেন কেন ও কনওয়ে। তাদের ৬৮ রানের জুটিই সেমির পথে পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে। কেন ৪২ বলে ৪০ রানের হার না মানা ইনিংস খেলেছেন। কনওয়েও অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৬ রানে। তাদের সুবাদে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে জয় পায় ১৮.১ ওভারে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক