আয়না দেখেই সফল শোয়েব মালিক!

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ১৩:৩৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩:৩৪

শোয়েব মালিক ক্রিকেট খেলছেন ঠিক গত শতাব্দী থেকে। বর্তমান পাকিস্তান দলের অনেকেই আছেন, যাদের তখনও হয়তো জন্মই হয়নি! অথচ ৩৯ বছর হয়ে যাওয়ার পরেও পাকিস্তান দলটির অন্যতম ফিট তারকা শোয়েব। তরুণদের ভিড়ে যার এককভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা এখনও আছে।

স্কটল্যান্ডের বিপক্ষে তার বিধ্বংসী হাফসেঞ্চুরির পর অন্তত এ নিয়ে সংশয় থাকার কথা নয় কারও। যে ইনিংসটি এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকাতেও স্থান করে নিয়েছে (১৮ বলে ৫৪)।

যে বয়সটায় অন্য ক্রিকেটাররা অবসরে নাম লেখান। সেখানে দাপটের সঙ্গে খেলছেন তিনি। এর পেছনে রহস্য কী? পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আসলে সত্যি কথা হলো আয়নায় যখন তাকাই, নিজেকে ফিট দেখার এক ধরনের আত্মমগ্নতা আছে আমার। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ক্রিকেট খেলাটা এখনও উপভোগ করছি এবং দিনশেষে এটা দলকেও সহায়তা করছে।’

তাহলে আয়না দেখার পাশাপাশি ফিটনেসের এই অবসেশনই শোয়েব মালিকের সাফল্যের মূলমন্ত্র? শোয়েবের কথাতেই মিললো জবাব,  ‘আমার মনে হয়, নিজেকে ফিট রাখতে হলে প্রতিদিন অনুশীলন করা প্রয়োজন এবং আমি সেটাই করে আসছি।’

এর পর এই প্রশ্নটাও অবধারিতভাবে চলে আসে। আর কতদিন খেলবেন তিনি? শোয়েবের উত্তর, ‘আমি ঠিক নিশ্চিত নই। আরও এক বা দুই বছর। তবে এখন আমি ভীষণ গুরুত্বপূর্ণ মিশনের মাঝে আছি। এখন এ বিষয়ে ভাবতে রাজি নই।’

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে গ্রুপ-২-এর শীর্ষ দল হিসেবেই সেমিফাইনালে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ নিয়ে শোয়েবের মূল্যায়ন, ‘ওরা যেভাবে খেলছে, সত্যিই অসাধারণ। আমারও দারুণ ছন্দে আছি। তাই বলতে হচ্ছে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম