বাংলাদেশে আসছেন না হাফিজ!

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে আক্ষরিক অর্থেই উড়ছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে লজ্জায় ডোবানার পর ছুটছে তাদের জয়রথ। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। দলের সঙ্গে মোহাম্মদ হাফিজের পারফরম্যান্সও মন্দ যাচ্ছে না। ৪১ বছর বয়সেও নিজের কাজটা ঠিকমতো করে চলেছেন এই অলরাউন্ডার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে থাকার ইচ্ছা তার। তাই পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশ সফরের সঙ্গী হচ্ছেন না হাফিজ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে বিষয়টি। হাফিজ নাকি এরই মধ্যে পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে জানিয়েছেন তার না খেলার বিষয়টি। কারণ হিসেবে জিও নিউজ জানিয়েছে, তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেই বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন হাফিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হচ্ছে ১৪ নভেম্বর। পাকিস্তান ফাইনাল খেললে পরদিনই বাংলাদেশের উদ্দেশে উড়ে আসার কথা। সরাসরি দুবাই থেকে ঢাকায় আসবেন বাবর আজমরা। বাংলাদেশে তিন টি-টোয়েন্টির সঙ্গে দুই টেস্ট খেলবে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর শেষ টেস্ট ঢাকায়।

এই সফরের জন্য আগামী দুই-তিনের মধ্যে দল ঘোষণা করার কথা পিসিবির। তার আগে হাফিজ না খেলার বিষয়টি জানিয়ে দিয়েছেন। তার ইচ্ছা, বাংলাদেশে তরুণ ক্রিকেটারদের নিজেকে মেলে ধরার সুযোগ তৈরি হোক।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম