জেসন রয়ের বিশ্বকাপ শেষ

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২১, ২০:২৭আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২০:২৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট করার সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন জেসন রয়। আশঙ্কা করা হচ্ছিল, ওই চোটে রয়ের বিশ্বকাপ শেষ। সেই আশঙ্কাই সত্যি হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে কঠিন ধাক্কা খেলো ইংলিশরা। পায়ের চোটে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ওপেনার।

তার জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জেমস ভিন্স। রয়ের ছিটকে যাওয়া ও ভিন্সের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভিন্স রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই ছিলেন। ২০১৯ সালের শেষ দিকে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি রয়ের পরিবর্তে ১২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা ভিন্সের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে।

চলতি বিশ্বকাপে আরেক ইংলিশ ক্রিকেটার টাইমাল মিলসও ছিটকে গিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়লেভের ম্যাচে বল করার সময় চোট পান তিনি। মিলস বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় পর তার বদলি হিসেবে স্কোয়াডে ঢুকে পড়েন রিস টপলি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম