কীভাবে টাইগারদের ব্যর্থতার কারণ খুঁজবে রিভিউ কমিটি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২১, ১২:১৩আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত সপ্তাহে দফায় দফায় বৈঠক করেছেন বোর্ড কর্তারা। কারণ একটাই- কুড়ি ওভারের ক্রিকেটে সাফল্যের খোঁজে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ তারা নিতে চায়। পাশাপাশি ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে কেন এই ভরাডুবি, তার কারণও জানতে চায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ইতোমধ্যে  বিসিবি ‘আসল ঘটনা’ জানতে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

এই কমিটিতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আছেন আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ। এই দুজন বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে কাজ করবেন। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ; এমনকি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও আলাপ করে ব্যর্থতার কারণগুলো জানার চেষ্টা করবেন।

রিভিউ কমিটি কীভাবে কাজ করবে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা তো এতটা খারাপ দল নই, কিন্তু আমাদের দেখা সবচেয়ে বাজে পারফরম্যান্স হয়েছে এই বিশ্বকাপে। কেন এতটা খারাপ হলো, সেগুলোই খুঁজে বের করার চেষ্টা করবো। ব্যর্থতার কারণ অনুসন্ধানে আমরা প্রতিটি ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, এমনকি বিশ্বকাপ কভার করতে যাওয়া একাধিক সাংবাদিকের সঙ্গেও কথা বলে ধারনা নেওয়ার চেষ্টা করবো।’

সমালোচনা-পাল্টা সমালোচনায় বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব পড়েছে। এখন সামনেই পাকিস্তান সিরিজ। সিরিজের আগে এই আলোচনা নেতিবাচক প্রভাব ফেলবে না তো? রিভিউ কমিটির সদস্য জালাল ইউনুস অবশ্য জানালেন তারা বেশ সতর্ক থেকেই তদন্ত করবেন, ‘ব্যর্থতার কারণ অনুসন্ধানে আমাদের নির্দিষ্ট কোন সময় বেঁধে দেওয়া হয়নি। আমরা আস্তে ধীরে সময় নিয়ে সর্তক থেকে কাজগুলো করবো। আশা করি, পাকিস্তান সিরিজে এর কোন প্রভাব পড়বে না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম