শাস্ত্রীর মতে নেতৃত্বের যোগ্য রোহিতই!

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৪:১১

বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ভারতের ক্রিকেট। হেড কোচ রবি শাস্ত্রীর বদলে আসতে চলেছেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি নেতৃত্বে শাস্ত্রীর প্রিয় শিষ্য কোহলির দিনও ফুরিয়ে এসেছে তার মতো। নিজ থেকে সরে দাঁড়ানোয় আসন্ন সিরিজে কোহলির জায়গায় বসবেন রোহিত শর্মা। বিদায়কালে শাস্ত্রী মানছেন, কোহলির পর এই দায়িত্বভার নিতে রোহিতের চেয়ে যোগ্য আর কেউ নন।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টির নেতৃত্ব রোহিত সামলাবেন। আরও শোনা যাচ্ছে, শুধু এই ফরম্যাটেই নয়, স্থায়ীভাবে আগামী ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে দলেও এই ওপেনারকেই নেতৃত্ব দিতে চায় বিসিসিআই। আনুষ্ঠানিক ঘোষণা যে কোন সময়ই আসতে পারে। কোহলির পর রোহিত-ই যে নেতৃত্বের যোগ্য, এ নিয়ে শাস্ত্রীও কোনও সংশয় রাখেন না, ‘আমার মনে হয় রোহিত-ই এর যোগ্য ব্যক্তি। আইপিএলে ওর অনেক শিরোপা আছে। এই দলেরও সহ অধিনায়ক সে। তাই দলটির নেতৃত্ব দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে।’

নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি উঠে আসে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। আলোচনা উঠে তিন ফরম্যাটে দায়িত্ব হয়তো কোহলির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। কোহলি নিজেও স্বীকার করেছেন, ঠাসা ক্রিকেট সূচিতে ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে তার।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাই ফরম্যাট ভিত্তিক নেতৃত্ব বেছে নেওয়ার পক্ষে হেঁটেছে। তাই কোহলিকে শুধু টেস্টে রেখে রোহিতকে সংক্ষিপ্ত ফরম্যাটে রেখে দেওয়ার পরিকল্পনাকে স্বাগতই জানাচ্ছেন শাস্ত্রী। যার কোচিংয়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ‘আমার মনে হয় নেতৃত্ব ভাগ করে দেওয়ার বিষয়টা খারাপ নয়। কারণ আপনাকে এখন ঠাসা ক্রিকেট আর বলয়ে থাকার চাপটা নিতে হচ্ছে। তাই খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত। পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেওয়া প্রয়োজন।’

/এফআইআর/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম