লঙ্কা প্রিমিয়ার লিগে তাসকিন-মিঠুন-আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৪:৪৯আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৪:৪৯

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নাম লিখিয়েছিলেন ১০ বাংলাদেশি। মঙ্গলবার এলপিএল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। সেখান থেকে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও মেহেদী হাসান রানাকে দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। কলম্বো স্টার্স নিয়েছে দুই পেসার আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদকে।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে ১০ জনের তালিকায় ছিলেন মেহেদী হাসান রানা, সোহাগ গাজী, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহম্মদ মিঠুন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, নাজমুল ইসলাম অপু ও ইবাদত হোসেন।  এদের মধ্য থেকে ৫ জনকে বেছে নিয়েছে দুটি দল। নাম লেখাননি তামিম ইকবাল ও সাকিব আল হাসান। 

লঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। কিন্তু বিদেশি খেলোয়াড়রা দ্য হান্ড্রেড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় সেটি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হবে পাঁচ দলের এই প্রতিযোগিতা। ডাক পাওয়াদের মধ্যে জাতীয় দলের ক্রিকেটার তাসকিনকে পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই। কারণ এই সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে যাবে নিউজিল্যান্ড। তবে বাকিরা চাইলেই অনাপত্তিপত্র পেতে পারেন।

কলম্বো ও হাম্বানটোটায় টুর্নামেন্টের ম্যাচগুলো হবে। টি-টোয়েন্টির বড় তারকারা এবারও অংশগ্রহণ করছেন। মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আমির খেলবেন গল গ্ল্যাডিয়েটরসের হয়ে। তাসকিনদের কলম্বো স্টার্সে আছেন ক্রিস গেইল, মোহাম্মদ ইরফান। ডাম্বুলা জায়ান্টসে রাইলি রুশো, ইমরান তাহিররা খেলবেন। এছাড়া জাফনা কিংসের হয়ে নামবেন ফাফ দু প্লেসি, শোয়েব মালিকরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম