জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে বাংলাদেশের মেয়েদের দাপট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ১৮:৪৩আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮:৪৯

দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেই বাজিমাত জাহানারা-রুমানাদের। ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেমেছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মেয়েদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে জাহানারা-সালমা-নাহিদারা মাত্র ৪৮ রানে অলআউট করেন। সহজ লক্ষ্য সহজেই টপকে লাল-সবুজ জার্সিধারীরা জিতেছে ৮ উইকেটে।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দুই প্রান্তে বাংলাদেশের দুই বোলার জাহানারা আলম ও সালমা খাতুন আক্রমণের নেতৃত্ব দেন। ইনিংসের তৃতীয় ওভার থেকেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপের ধস নামা শুরু। পেস বোলারা জাহানারা এবং দুই স্পিনার সালমা ও নাহিদা আক্তারের ঘূর্ণিতে মাত্র ২৩.২ ওভারে ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিক ব্যাটারদের স্কোরগুলো যেন মোবাইল নম্বরের ডিজিট! দলটির হয়ে কেবল প্রাইসিয়াস মারাঞ্জ ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। তিনি ৩০ বলে ১৭ রান করে সালমার ঘূর্ণির কাছে পরাস্ত।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নাহিদা। বাঁহাতি স্পিনার ২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া সালমা খাতুন ৬ রানে ৩টি ও জাহানারা ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন।

৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৬ বল আগেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলীয় ১০ রানে ওপেনার মুর্শিদা খাতুন (৭) মারাঞ্জার বলে আউট হন। সঙ্গীকে হারিয়ে দুই ওভার পর বিদায় নেন শারমিন আক্তার। তবে ২ উইকেট পড়লেও বাকি পথটা সহজেই পাড়ি দেন ফারজানা হক ও রুমানা আহমেদ। ফারজানা ২১ বলে ১১* ও রুমানা ২০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে এমবোফানা ও মারাঞ্জ একটি করে উইকেট নেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের