না ফেরার দেশে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২০:৩৭

বাংলাদেশের ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির মারা গেছেন। আজ (বুধবার) স্ত্রী ও একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ বুক ব্যথা ওঠে। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬৩ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন তারিকুজ্জামান।

আগামীকাল (বৃহস্পতিবার) জোহরের পর মালিবাগ চৌধুরী পাড়ার পল্লীমা সংসদের মাঠে জানাজার পর জুরাইন গোরস্থানে তার দাফনকাজ সম্পন্ন হবে। তারিকুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরও শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও  আবাহনী লিমিটেড।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তারিকুজ্জামান। সুস্থ হয়ে ৮-১০ মাস পর কর্মজীবনেও ফিরে গিয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির লজিস্টিকস ও প্রটোকল কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন মুনির। ১৯৮৪-৮৫ মৌসুমের উইলস কাপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেন তারিকুজ্জামান। ইনিংসটিতে ছিল ৩২টি চারের মার। স্বাধীন বাংলাদেশে প্রথম ট্রিপল সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। ডানহাতি এই ব্যাটার ছিলেন চৌকস এক ফিল্ডারও।

১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুমে অবশ্য ক্লাব ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল তার। ইগলেটসের হয়ে খেলা শুরু করা তারিকুজ্জামান আবাহনী, মোহামেডান, বিমান, জিএমসিসির হয়ে খেলেছেন। পেশাদারি ক্রিকেট খেলেছেন ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত। তার বড় ভাই আসাদুজ্জামান মিশাও খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে লোকাল অর্গানাইজিং কমিটির (এলওসি) টুর্নামেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারিকুজ্জামান। অবসরের পর এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রসিদ্ধ করপোরেট হাউজের উচ্চ পদে কাজ করেছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম