বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। ১৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রানে থামে স্বাগতিকরা। এর ফলে ৪ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধান করলো জিম্বাবুয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিশাল লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই বোল্ড হয়ে ফিরে যান তামিমের বদলে খেলা ইমরুল কায়েস।
ইমরুল বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে জবাব দিতে থাকেন সাব্বির। এই জুটিতে তারা ৬৭ রান তোলেন। কিন্তু দলীয় ৬৯ রানে সৌম্যকে বিদায় দিয়ে এই জুটি ভাঙেন ক্রেমার। সৌম্য বিদায় নেন ২১ বলে ২৫ রান করে। এরপর ঝড়ো ব্যাটিংয়ে জবাব দিতে থাকেন সাব্বির রহমান। ৩২ বলে হাফ ৫০ করেই বিদায় নেন তিনি। তাকে ফেরান সিকান্দার রাজা। এরপেরই ব্যাটিং চিত্র পাল্টে যেতে থাকে। ফিরে যান অভিষেক হওয়া মোসাদ্দেক ১৫, সাকিব ৩, মাহমুদউল্লাহ ৬। শেষ দিকে নুরুল হাসান সোহান ও মুক্তার আলী বেশ কিছু শট খেললেও রানের ব্যবধান কমায় মাত্র। সোহান অপরাজিত থাকেন ১৭ বলে ৩০ রানে। আর মুক্তার আলী ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। ক্রেমার একাই ৩ উইকেট নেন আর দুটি নেন সিকান্দার রাজা।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৭ রান। ম্যাচের শুরুতে গুড়ি গুড়ি বৃষ্টি বাগড়া দিলেও। ঠিক সময়ই গড়িয়েছিল খেলা। কিন্তু ৭ ওভার পর ফের বাগড়া দেয় বৃষ্টি। ততক্ষণে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান। এর মাঝে আলোর স্বল্পতা থাকায় ফ্লাড লাইটের আলোতে খেলা পরিচালনা করা হয়।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরুটা ভালোই করেছিল সফরকারীরা। ৪ ওভারেই আসে ৪৫ রান। মাসাকাদজা ১৪ বলে ২০ রানে খানিকটা ঝড় তুললেও তাকে ফেরান অভিষিক্ত পেসার মোহাম্মদ শহীদ। এরপর ৮.২ ওভারে সাকিব আল হাসানের প্রথম শিকার হয়ে আউট হন মুতুম্বামি (২০)। ১০.৫ ওভারে উড়িয়ে মারতে গিয়ে সাকিব আল হাসানের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা। তিনি ৩৩ বলে ৪৪ রান করেন। তার আউটে ১০.৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৮৯ রান।
এরপরই শুরু হয় ম্যালকম ওয়ালারের ঝড়। শেন উইলিয়ামসকে নিয়ে ৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। সাকিবের বলে আউট হওয়ার আগে ২৩ বলে ৪৯ রান করেন ওয়ালার। এছাড়া ২৬ বলে ৩২ রান করেন শেন উইলিয়ামস। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। সিরিজ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ১৮৮ রান। ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। অভিষেকটা ভালো হয়নি আবু হায়দার রনির। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট।
/এফআইআর/








