ড্যারিল মিচেলের মনে সবসময় বিশ্বাস ছিল

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১৩:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩:৫৫

অবিশ্বাস্য এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। একসময় হার চোখ রাঙালেও সেদিকে না তাকিয়ে নিজেদের পারফরম্যান্সে নজর রেখে রোমাঞ্চকর জয় পেয়েছে কিউইরা। আর এই জয়ের নায়ক ওপেনার ড্যারিল মিচেল। তার দুর্দান্ত ইনিংসেই কঠিন সমীকরণ সহজে মিলে গেছে। যদিও মিচেলের নিজের কখনও মনে হয়নি ইংল্যান্ডের লক্ষ্য পেরোনো সম্ভব নয়। সংবাদ সম্মেলনে জানিযেছেন, সবসময় বিশ্বাস ছিল তার মনে।

আবুধাবির প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড ১৬৬ রান করেছিল। লক্ষ্যটা মোটেও সহজ ছিল না। এর মধ্যে ১৩ রান তুলতে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের বিদায়ে কাজটা আরও কঠিন হয়ে ওঠে। সেই জায়গা থেকে দলকে টেনে তুলে চমৎকার ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নিজের নাম খোদাই করে লিখে নিয়েছেন মিচেল। তার ৪৭ বলে খেলা হার না মানা ৭২ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় কিউইদের। তার আগে জিমি নিশামের ১১ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ দুই ওভারে ২০ রান প্রয়োজন পড়লেও মিচেল ঝড়ে এক ওভার আগেই কাজ সেরে ফেলে নিউজিল্যান্ড।

এ নিয়ে দুই বছরের মধ্যে আইসিসির তিন ইভেন্টের ফাইনালে কিউইরা। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এ বছরের জুনে ভারতের বিপক্ষে খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হট ফেভারিট ইংল্যান্ডকে বিদায় করে কুড়ি ওভারের বিশ্ব আসরে প্রথমবার শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। জয়ের নায়ক মিচেল সংবাদ সম্মেলনে বলে গেছেন, ‘আমাদের ৫০ লাখ মানুষের দেশ। অবশ্যই দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। কয়েক বছর ধরেই আমরা সাফল্য পাচ্ছি। এই জয়ের আনন্দ অবশ্যই হবে, তবে দ্রুতই আমাদের সামনে তাকাতে হবে। কারণ রবিবারের ফাইনাল এখনও আছে।’

১৯তম ওভারে ক্রিস ওকসকে দুই ছক্কা ও চার হাঁকিয়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন মিচেল। ৬ বল আগেই ফাইনালের টিকিট পেলেও যাত্রাটা মোটেও সহজ ছিল না। পথটা ছিল অনেক সংগ্রামের। তবে মিচেলের মনে সবসময় বিশ্বাস ছিল, ১৬৬ রান টপকে যাওয়া সম্ভব।

কখনও কি মনে হয়েছিল এই লক্ষ্য পেরোনো সম্ভব নয়, এমন প্রশ্নে এই ব্যাটার বলেছেন, ‘না, কথাটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে, তবে আমার কখনও মনে হয়নি ম্যাচ আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। একপাশে যেহেতু বাউন্ডারি ছোট ছিল, তাই আমরা জানতাম ঘাটতি পুষিয়ে দেওয়া সম্ভব। আমাদের সবসময় বিশ্বাস ছিল।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম