ফাইনাল নিশ্চিতের পরও যে কারণে উদযাপন করেননি নিশাম

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২১, ১৫:১৫আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:১৯

হারের চোখ রাঙানি ছিল। সেখান থেকে এলো রোমাঞ্চকর জয়। যেখানে জিমি নিশাম নিজে গিয়েই তৈরি করে আসেন জয়ের পথ। অথচ ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিতের পরও নির্লিপ্ত নিশাম! ড্যারিল মিচেলের শট সীমানা ছাড়াতেই দলের সবাই উল্লাসে ফেটে পড়লেও চেয়ারে চুপচাপ বসে রইলেন এই অলরাউন্ডার। কিন্তু কেন? নিশাম নিজেই ব্যাখ্যা করেছেন কারণটা।

আবুধাবির সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে নিউজিল্যান্ড। ইংলিশদের ১৬৬ রানের কঠিন লক্ষ্য মেলানোর নায়ক নিঃসন্দেহে মিচেল। ৪৭ বলে তিনি খেলেছেন হার না মানা ৭২ রানের ইনিংস। তবে নিশামের ওই ঝড়টা না উঠলে দৃশ্যপট অন্য রকম হতে পারতো। বাঁহাতি ব্যাটার মাত্র ১১ বলে খেলে যান ২৭ রানের ঝড়ো ইনিংস। আস্কিং রেট কমিয়ে যাওয়া এই ব্যাটার দলের জয়ের পরও কিনা নির্লিপ্ত থাকলেন!

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মিচেলের উইনিং শটের পর কিউইদের ডাগ আউটে চলছে আনন্দ-উৎসব। উল্লাসে লাফিয়ে উঠছেন খেলোয়াড়রা। কিন্তু এইসবের মাঝে চুপচাপ গা এলিয়ে বসে আছেন নিশাম। যেন কিছুই হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন ওঠে, কেন এমন জয়ের পরও নির্লিপ্ত নিশাম? ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর টুইটের জবাবে ব্যাখ্যা দিয়েছেন নিশাম। তার টুইট, ‘কাজ কি শেষ হয়েছে? আমার মনে হয় না।’ নিশাম বোঝাতে চেয়েছেন, কেবল ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড, শিরোপা তো আর জেতা হয়নি।

অবিশ্বাস্য জয়ে ফাইনাল নিশ্চিত, এটাও কি কম প্রাপ্তি? অন্য সবার কাছে বেশি মনে হলেও নিশামের কাছে নয়। কারণ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও হারতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। ওই ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হয়। পরবর্তীতে বেশি বাউন্ডারি মারায় চ্যাম্পিয়ন হয় ইংলিশরা। ওই দুঃখ এখনও টাটকা নিশামের মনে। তাই শিরোপা জিতেই হয়তো উল্লাস করতে চাইছেন এই অলরাউন্ডার।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক