পাকিস্তানের অনুশীলনের সূচি জানালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ২১:২৭আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২১:২৭

আজ (শনিবার) সকালে ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কড়া নিরাপত্তায় বাবর আজমরা চলে যান হোটেল সোনারগাঁওয়ে। সেখানে দুই দিন রুম কোয়ারেন্টিনের পর সোমবার মাঠে নামার সুযোগ পাবেন তারা। আজ এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের অনুশীলনের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। তার আগে চার দিন অনুশীলনের সুযোগ পাবে পাকিস্তান। ১৫ ও ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত মিরপুরের একাডেমিতে অনুশীলন করবে সফরকারীরা। ১৭ নভেম্বর পৌনে ২টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অনুশীলনের সিডিউল রয়েছে। আর প্রথম ম্যাচের আগের দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে অনুশীলনের সুযোগ পাবে তারা।

২০১৫ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। ১৮ সদস্যের দলও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে আসছেন না কেবল মোহাম্মদ হাফিজ। সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতায় রিজার্ভ হিসেবে থাকা ব্যাটার খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্টও খেলবে পাকিস্তান। শুরুটা হবে কুড়ি ওভারের লড়াই দিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর শেষ টেস্ট ঢাকায়।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহীন আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম